কম পড়েও ভালো আইনজীবী হওয়া যায়?
কোনো পরীক্ষায় কম পড়েও হয়তো পাস করা সম্ভব। কিন্তু কম জেনে ভালো আইনজীবী হওয়া—এটা একেবারেই অন্য প্রশ্ন।
LL.B পড়তে গিয়ে যত সামনে এগোচ্ছি, ততই বুঝছি—Law শুধু আলাদা আলাদা Subject-এর collection নয়। বাস্তব একটি ঘটনার মধ্যে Civil, Criminal, Evidence, Procedure, Property বা অন্য একাধিক legal issue একসঙ্গে চলে আসতে পারে।
তখন শুধু Section মুখস্থ থাকলেই হয় না। কোন আইন কোথায় apply করছে, কেন করছে, আর একটি issue-এর সঙ্গে আর কোন Law connected—সেটাও দেখতে হয়।
অনেকে ভাবতে পারেন, “Practice তো পরে করব। এখন এত কিছু জানার দরকার কী?”
আমার প্রশ্নটা বরং উল্টো—
পরে আবার শূন্য থেকে শুরু করব কেন?
LL.B করার সময়ই যদি Law-টা ভালোভাবে বুঝি, foundation শক্ত করি, MCQ ও Bar-oriented preparation ধীরে ধীরে যোগ করি, তাহলে আজকের পড়াশোনাই ভবিষ্যতের preparation-এর অংশ হয়ে যেতে পারে।
আমার নিজের Study Philosophy খুব simple—
Learn once. Prepare forward.
LL.B শুধু certificate বা result-এর journey নয়। আজ যত বেশি Law বুঝব, ভবিষ্যতে একটি case-এর মধ্যে legal connection ধরতে তত বেশি সুবিধা হবে।
কম পড়ে হয়তো কোনো পরীক্ষায় পাস করা যায়।
কিন্তু কম জেনে ভালো আইনজীবী হওয়ার পথ তৈরি করা যায় না। ⚖️


No approved comments yet. Start the discussion.