Receive verified new-post alerts without creating an account.


আইনের বই বুঝতে সমস্যা হয় কেন? | Easy Book Understanding for Law Students
Limitation Act-এর একটি ক্লাসে ম্যাডাম মূল আলোচনা শুরু করার আগে বেশ কিছু Legal Term বুঝিয়ে দিচ্ছিলেন। কারণ ওই শব্দগুলো না বুঝলে পরের Law-টাও ঠিকভাবে বোঝা কঠিন হবে।
তখন আবার মনে হলো—আমরা অনেক সময় Law-কে কঠিন বলি, অথচ সমস্যাটা হয়তো Law-এর মধ্যে নয়। একটা মোটা বই খুলে পড়তে শুরু করি; কিছুদূর পর নতুন Term, তারপর Section, Rule, আবার আগের Concept-এর সঙ্গে connected আরেকটা বিষয়। একসময় মনে হয়—
“আমি পড়ছি ঠিকই, কিন্তু পুরো Subjectটা আসলে কোথায় যাচ্ছে?”
━━━━━━━━━━━━━━━━━━
তাহলে Deep Study শুরু করার আগে যদি পুরো Subjectটা একবার সহজভাবে বুঝে নেওয়া যায়?
নতুন শহরে Map থাকলে যেমন রাস্তা ধরতে সুবিধা হয়, Law Subject-এরও যদি আগে একটা Mental Map তৈরি হয়—কোন Chapter-এ কী আছে, গুরুত্বপূর্ণ Term কী, Conceptগুলো কীভাবে connected—তাহলে পরের পড়াটা অনেক বেশি meaningful হতে পারে।
এই চিন্তা থেকেই Lilac School of Law (LSL)-এ আমরা তৈরি করছি Easy Book Understanding (EBU)।
এটা shortcut note নয়। লক্ষ্য হলো একটা Law Subject-এর ভাষা, structure ও core conceptগুলো এমনভাবে সহজ করে বোঝানো, যেন আপনি প্রথমে পুরো বইটার একটা clear picture পান।
━━━━━━━━━━━━━━━━━━
এটা শুধু LL.B student-এর জন্য নয়।
আপনি হয়তো সামনে exam দেবেন এবং অল্প সময়ে পুরো বইটা আগে বুঝে নিতে চান। হয়তো Muslim Law, Land Law, Contract Law বা অন্য কোনো Legal Subject সম্পর্কে জানতে চান। আবার আপনি একজন Lawyer—অনেক বছর আগে পড়া কোনো Subject refresh করতে চান।
EBU হতে পারে সবার starting point।
এরপর পথ আপনার। কেউ নিজের মতো Deep Study করবেন, কেউ exam preparation করবেন, আর কেউ LSL Full Course-এর মাধ্যমে আরও গভীরে যাবেন।
Easy Book Understanding — ৳950 / Subject
LSL Full Course — ৳4,650 / Subject
━━━━━━━━━━━━━━━━━━
আর যারা EBU-এর পর Full Course-এ Deep Study করবেন, তাদের জন্য learning journey আরও সামনে যাবে।
একই Law ভবিষ্যতে Bar Council preparation-এর সময় আবার শূন্য থেকে কেন শুরু করব?
LL.B-তে Subjectটা ভালোভাবে পড়ার সময় থেকেই relevant Bar-oriented preparation ধীরে ধীরে শুরু করা যায়। পরে dedicated Bar preparation থাকবে, কিন্তু foundationটা আবার নতুন করে তৈরি করতে হবে না।
Learn once. Prepare forward.
━━━━━━━━━━━━━━━━━━
আমাদের philosophy খুব simple—
আগে Lawটা বুঝি। তারপর নিজের প্রয়োজন অনুযায়ী যতটা দরকার, ততটা গভীরে যাই।
বিস্তারিত:
https://lsl.lilaceducation.com/law-book-map
Course সম্পর্কে জানতে WhatsApp:
+8801620405756
Lilac School of Law (LSL)
Learn Law, Lead Justice.


ডিসকাউন্টেড পণ্য, অপ্রকাশিত ত্রুটি ও ভোক্তার অধিকার: Signature Lifestyle, Uttara-এ একটি বাস্তব ভোক্তা-বিরোধের গবেষণাভিত্তিক কেস স্টাডি
বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে আমার লেখা প্রথম Research-Based Legal Case Study প্রকাশ করলাম।
এই কাজটিকে আমি শুধু একটি লেখা হিসেবে দেখছি না; বরং Law Student হিসেবে নিজের legal reasoning, evidence analysis এবং ভুলগুলো research-এর মাধ্যমে যাচাই ও সংশোধনের একটি learning process হিসেবে দেখছি।
বিশেষভাবে আমি review প্রত্যাশা করছি—
• আমার শিক্ষক ও Professors
• Classmates ও Law Students
• Advocates ও Legal Practitioners
• Legal Researchers
• Consumer Rights ও Business Governance নিয়ে কাজ করেন এমন ব্যক্তিদের কাছ থেকে
Departmental review হওয়ার পরও আমি এই লেখাকে “Peer Reviewed” দাবি করতে চাই না। বরং আমি চাই Live Peer Review / Open Review হোক।
কোথাও factual, legal, analytical বা citation-related ভুল থাকলে অনুগ্রহ করে article-এর comment section-এ নির্দিষ্টভাবে উল্লেখ করবেন। যুক্তিসংগত correction পেলে পরবর্তী version-এ তা update করা হবে।
🔗 Bangla Research Paper:
International readers-এর জন্য এর English Research Paper final review-এর পর DH Academy Press (DHAP)-এ প্রকাশ করা হবে।
সমালোচনা নয়, evidence-based review প্রত্যাশা করছি। শেখার এই প্রক্রিয়ায় আপনাদের মতামতই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
— Dawlat Hossan Sakib (DH Sakib)
#LegalResearch #LiveCaseStudy #LSL


অনলাইন শিক্ষা যথেষ্ট, নাকি আইন শিক্ষার্থীর Physical Learning-ও প্রয়োজন?
অনলাইন শিক্ষা আমাদের শেখার সুযোগ অনেক বাড়িয়ে দিয়েছে। এখন ঘরে বসেই lecture দেখা যায়, materials পাওয়া যায়, কোনো কঠিন বিষয় বারবার বোঝা যায়, এমনকি AI-এর সাহায্যেও প্রশ্ন করা যায়।
কিন্তু আইন পড়তে গিয়ে আমার একটা বিষয় বারবার মনে হয়েছে—একজন Teacher-এর প্রয়োজন কি শুধু information দেওয়ার জন্য?
অনেক সময় বইয়ে একটি rule পড়লাম, কিন্তু classroom-এ শিক্ষক যখন practical example দিলেন বা একটি প্রশ্ন করলেন, তখন একই বিষয়কে একেবারে অন্যভাবে দেখতে শুরু করলাম। Law শুধু জানা নয়; law নিয়ে কীভাবে চিন্তা করতে হয়, সেটাও শেখার বিষয়।
আবার Professional LL.B-এর অনেক শিক্ষার্থীর চাকরি, business, পরিবার বা অন্য দায়িত্ব থাকে। তাই প্রতিটি physical class করা সবার পক্ষে সম্ভব নয়। এই জায়গায় Online Learning-এর flexibility সত্যিই গুরুত্বপূর্ণ।
তাই আমার কাছে প্রশ্নটা “Online না Physical?” নয়।
Technology শেখাকে accessible, flexible এবং intelligent করতে পারে। আর Teacher, Mentor ও meaningful physical interaction শেখার মধ্যে experience, discussion, motivation এবং human connection যোগ করতে পারে।
সম্ভবত ভবিষ্যতের ভালো Legal Education হবে এই দুই শক্তির সমন্বয়—
Digital Intelligence + Human Guidance + Physical Interaction where possible.
সম্পূর্ণ লেখাটি পড়ুন:
https://lsl.lilaceducation.com/online-vs-physical-learning-law-students
Lilac School of Law (LSL)
Learn Law, Lead Justice.
#LegalEducation #LawStudents #LSL


⚖️📚 LLB Final Year Book Unpacking | নতুন একটি অধ্যায়ের শুরু
অনেকে নতুন ফোন, ল্যাপটপ বা গ্যাজেট আনবক্সিং করেন। আজ আমি আনবক্স করছি আমার LLB Final Year-এর Law Books।
অনেকের কাছে এগুলো শুধু কয়েকটি বই। কিন্তু একজন আইন শিক্ষার্থীর কাছে এগুলো ভবিষ্যতের দায়িত্ব, যুক্তি, ন্যায়বিচার এবং পেশাগত জীবনের ভিত্তি।
ফাইনাল ইয়ার মানেই শুধু পরীক্ষার প্রস্তুতি নয়। এটি সেই সময়, যখন একজন শিক্ষার্থী ধীরে ধীরে একজন ভবিষ্যৎ আইনজীবীতে রূপ নিতে শুরু করেন। তাই শুধু গাইড পড়ে পাশ করার চিন্তা না করে, মূল বই পড়ার অভ্যাস তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।
এই ভিডিওতে আমি শেয়ার করেছি—
📖 কেন বই নির্বাচন গুরুত্বপূর্ণ।
📖 কেন ভালো লেখকের বই কেনা উচিত।
📖 কেন মূল বইয়ের উপর সময় ও অর্থ বিনিয়োগ করা উচিত।
📖 এবং ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের জন্য আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা ও পরামর্শ।
বিশেষ ধন্যবাদ তানভির ল’ বুক সেন্টার-কে, ভালো বই নির্বাচন করতে সহযোগিতা করার জন্য। একই সঙ্গে কৃতজ্ঞতা আমার সম্মানিত শিক্ষকদের প্রতিও, যাদের পরামর্শ সবসময় সঠিক বই ও সঠিক দিকনির্দেশনা বেছে নিতে সাহায্য করে।
আমার একটি ব্যক্তিগত বিশ্বাস হলো—একজন ভালো আইনজীবী শুধু আদালতে নয়, বইয়ের সাথেও সময় কাটান। যত বেশি পড়বেন, তত বেশি বুঝবেন। আর যত বেশি বুঝবেন, তত বেশি ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখতে পারবেন।
যারা LLB Professional-এর প্রথম, দ্বিতীয় বা ফাইনাল ইয়ারে আছেন, আজ থেকেই মূল বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। কারণ একজন দক্ষ আইনজীবীর যাত্রা শুরু হয় একটি ভালো বই খুলে পড়া থেকেই।
🎥 পুরো ভিডিওটি দেখুন, আর জানিয়ে দিন—আপনার ফাইনাল ইয়ারের প্রিয় Law Book কোনটি?

You’re all caught up.